শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

এক ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম

দর্পণ ডেস্ক / ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
ফাইল ছবি

রাজধানীর বাসিন্দাদের যানজট থেকে রেহাই দিতে ঢাকায় মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে। আগামীতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ সহজ করতে বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যেই সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে।

জানা গেছে, বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে রেল ও বাসে সময় লাগে প্রায় ৫ ঘণ্টার বেশি। বুলেট ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে মাত্র ১ ঘণ্টা লাগবে। বুলেট ট্রেন চালুর বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে। এটি যোগাযোগ খাতে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প, যাতে প্রায় ১ লাখ কোটি টাকা খরচ পড়বে।

এ বিষয়ে প্রকল্পের পরিচালক ও রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবককাঠামো) মো. কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, দেশের প্রধান দুটি শহর ঢাকা ও চট্টগ্রাম। দুই শহরের সঙ্গে যোগাযোগ সহজ করতে দ্রুতগতির ট্রেন চালুর পরিকল্পনা চলছে। ইতোমধ্যেই সমীক্ষা শেষ হয়েছে। ব্যয়সহ বিস্তারিত ডিজাইনও করা হয়েছে। এতে প্রায় সাড়ে ১১ বিলিয়ন ডলার বা ৯৭ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।

তিনি বলেন, সরকার অর্থায়নের উৎস খুঁজছে।এ নিয়ে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কাজ করছে। কয়েকটি দেশ অর্থায়নের আগ্রহ দেখালেও চূড়ান্ত হয়নি। অর্থায়নের নিশ্চয়তা পেলে দ্রুত কাজ শুরু হবে।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র বলছে, বুলেট ট্রেনের গতি হবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার। ট্রেনটি বিরতিহীন চললে ঢাকা থেকে চট্টগ্রামে প্রায় ৫৫ মিনিটে পৌঁছাবে। আর বিরতি দিয়ে চললে ঘণ্টাখানেক লাগতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ