শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

একদিনে সড়কে ঝরল ২৫ প্রাণ, আহত ২৬

নিজস্ব প্রতিবেদক / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ঈদুল আজহার ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসছেন ঘরে ফেরা মানুষ। এর মাঝেই অশান্ত হয়ে উঠেছে সড়ক-মহাসড়ক, ঝরছে তাজা প্রাণ। শনিবার দেশের ৮ জেলায় পৃথক দুর্ঘটনায় মারা গেছেন ২৫ জন; আহত হয়েছেন আরো অন্তত ২৬ জন। 

আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য-উপাত্ত মতে পাঠকদের জন্য পুরো প্রতিবেদনটি তুলে ধরা হলো-

ময়মনসিংহের ত্রিশালে কোর্ট ভবন এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী রত্না বেগম এবং তাদের কন্যা সন্তান। এ সময় অন্তঃসত্ত্বা রত্না বেগমের গর্ভে থাকা শিশু প্রসব হয় রাস্তাতেই।

পরে জীবিতাবস্থায় সদ্য প্রসূত নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্থানীয়রা। আটক করা হয় ঘাতক ট্রাকটিকে।

চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হন আরও তিন জন।

টাঙ্গাইলের মির্জাপুরে বালুভর্তি ট্রাক-যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর প্রাণহানি ঘটে। আহত হন অন্তত ৬ জন। হাসপাতালে মারা যান আরও একজন।

মির্জাপুরে অপর এক দুর্ঘটনায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় নিহত হন দুই সন্তানসহ মা। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী।

বগুড়ার কাহালুতের মিনিট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ নিহত হন ৪ জন।

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার ও অটোরিক্সার সংঘর্ষে ২ জন নিহত ও পুলিশসহ চারজন আহত হয়েছেন।

গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ সড়কের পূবাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার এক যাত্রী মারা গেছেন। অন্যদিকে শুকুন্দীবাগে আরেক দুর্ঘটনায় মারা যান আরো একজন।

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হন ১০ জন।

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন।

হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ