শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

একদিনে শনাক্ত ২৪৩, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
Computer image of a coronavirus

দেশে গত একদিনে করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৩ জন। মারা গেছেন ৩ জন। এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন আর মারা যাওয়া তিনজনকে নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৭ হাজার ৯৮৯ জন।

শুক্রবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২৫ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৭ হাজার ৪৭৩টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৩৮৭টি।

অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৯৯ হাজার ৯৯০টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৪৬ হাজার ৫৬টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক ৪০ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে পুরুষ দুইজন আর নারী একজন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯০৯ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ৮০ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ