শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। এখন ফল প্রকাশের প্রস্তুতি চলছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা বাধ্যতামূলক, তাই শিক্ষা বোর্ডগুলো আগামী ১৮ অক্টোবরের আগে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, “দেশের সব শিক্ষা বোর্ডে খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন ফলাফল প্রস্তুতির কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ১৮ অক্টোবরের আগে ফল প্রকাশ করা হবে, তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।”

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১-৩১ আগস্টের মধ্যে। মোট ১২,৫১,১১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন, যার মধ্যে ছাত্র ৬,১৮,০১৫ জন ও ছাত্রী ৬,৩৩,০৯৬ জন।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হয়েছে সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। এর মধ্যে পরীক্ষার্থী সংখ্যায় ঢাকা বোর্ডে ছিল সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, চট্টগ্রামে ১ লাখ ১৩৫, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ হাজার ১০২ জন আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী অংশ নেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ