শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

উপস্থিতি প্রমাণ করে আস্থা ফিরেছে ভোটারদের: ইসি

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, তীব্র গরমেও নির্বাচনে সত্তর থেকে আশি ভাগ ভোটার উপস্থিতি হয়েছে, নিশ্চয়ই ভোটারদের মাঝে আস্থা ফিরেছে। গরমে মানুষের কষ্ট হবে, তারপরও বাংলাদেশের মানুষ একটু ভালো পরিবেশ পেলে ভোটকে উৎসব মনে করে।

সোমবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এসময় নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন, স্থানীয়ভাবে কোন এমপি-মন্ত্রী বা বড় কোন কর্মকর্তার আত্মীয়স্বজন প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে পারেন বা পক্ষ অবলম্বন করতে পারেন সেই বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। কোন প্রার্থীর পক্ষে তারা প্রচার চালাতে পারেন না।

সেটা তারা করলে ওই প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে এবং পক্ষে প্রচারনাকারী এমপি-মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে জানান তিনি।

মতবিনিময় সভায় রাজবাড়ী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ও জেলার ইলেকট্রোনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ