শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুলে রোববার থেকে সীমিত ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী ২৭ জুলাই, রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস চালু করতে যাচ্ছে।

বুধবার (২৩ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি জানান, প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদেরও ক্লাস কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের মানসিক স্থিতি ফিরিয়ে আনা ও শিক্ষাজনিত ক্ষতি কাটিয়ে ওঠাই এই সিদ্ধান্তের পেছনের মূল উদ্দেশ্য।”

এর আগে, গত ২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন এবং ১৬৫ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে আইএসপিআর জানিয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ