শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

উইকেট দেখেই একাদশ সাজাবেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

সিরিজ হার এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে সফরকারী বাংলাদেশ। জয় ছাড়া অন্য কোনো পথ খোলা না থাকায় এই ম্যাচ জিততে ব্যাটারদের কাছ  থেকে রান চান টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

তবে বোলারদের পারফরমেন্স নিয়ে চিন্তা নেই টাইগার অধিনায়কের। ব্যাটাররা মোটামুটি ভালো স্কোর এনে দিলেই, সেটি ডিফেন্ড করার মত বোলার দলে আছে বলে মনে করেন মাহমুদুল্লাহ।

বোলারদের ওপর আস্থার কথা জানিয়ে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে সাংবাদিকদের মাহমুদুল্লাহ বলেন, ‘আমাদের অন্তত এ বিশ্বাসটুকু আছে- আমরা ব্যাটাররা নিয়মিত ১৬০ থেকে ১৭০ রান করতে পারলে বোলাররা সেটা ডিফেন্ড করতে পারবে। কারণ, আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। হয়তো আগের ম্যাচে পেসাররা সেভাবে ভালো করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘তবে সব মিলিয়ে যদি লক্ষ্য করে দেখেন, অনেক ম্যাচেই স্বল্প পুঁজি সত্ত্বেও আমাদের বোলাররা কিন্তু প্রতিপক্ষকে আটকে দিয়েছে। এখনও আমার বেশ অগাধ বিশ্বাস আছে, বোলিং বিভাগের ওপর। তারা ঘুরে দাঁড়াতে পারবে।’

প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যাটারদের পারফরমেন্স ছিল যাচ্ছেতাই। বৃষ্টি বিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচে ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ২৩ রানেই ৩ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত সাকিব আল হাসানের একাই লড়াইয়ে ৬ উইকেটে ১৫৮ রান করে টাইগাররা। যা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

এই ম্যাচে বোলাররাও যে ভালো করেছে, তেমনও না। তিন পেসার তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম একত্রে ১১ ওভারে ১২৩ রান দেন।

এ ব্যাপারে মাহমুদুল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টি খেলাটাই এ রকম। অনেক সময় ওপেনাররা সফল হবে, হয়তো ভালো শুরু এনে দেবে। মিডল অর্ডার হয়তো অনেক সময় সেটা নাও টেনে নিয়ে যেতে পারে। তবে কোনও একজনের দায়িত্ব নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যেমন, আগের ম্যাচে সাকিব একটা ইনিংস খেললো, আমরা ১৬০ এর কাছাকাছি চলে গিয়েছিলাম। তো আমাদের দলে কোনো একজনের এমন ব্যাটিং করতে হবে। ১৫, ২০ বা ৩০ রানের ক্যামিও ইনিংস খেললে আমরা সব সময় ধারাবাহিকভাবে ১৬০-১৭০ রান করতে পারবো।’

গায়ানায় উইকেট দেখে একাদশ সাজানোর কথা জানালেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘আমি এখানে যতবার খেলেছি, এখানে সর্বশেষ যখন আমরা খেলেছিলাম তখনও উইকেট কিছুটা স্টিকি ছিল, কিছুটা গ্রিপ করেছিল। আজকের উইকেট দেখেও মনে হচ্ছে কিছুটা ড্রাই আছে। তবে এটা অনেক কিছুর উপর নির্ভর করে।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার ম্যাচের আগে উইকেট দেখব কেমন থাকে, উইকেটের চেহারা কেমন থাকে, ওভারকাস্ট কন্ডিশন আছে, ফোরকাস্টের বিষয়গুলো আছে। এসব আমাদের মাথায় রাখতে হবে। সেভাবেই দল সাজাতে হবে।’

প্রথম ম্যাচের মত শেষ টি-টোয়েন্টিতেও বাঁধ সাধতে পারে বৃষ্টি। তাই বৃষ্টির কথা মাথায় রেখেই পরিকল্পনা করবে বাংলাদেশ। মাহমুদুল্লাহর মতে, ‘বৃষ্টির বিষয়টা তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতিটা সাধ্যমত নেওয়ার চেষ্টা করবো। আমরা সব সময় পজিটিভলি চিন্তা করব যে, ম্যাচটা পুরোপুরিই হবে। যদি না হয়, আমাদের মানসিকভাবে মানিয়ে নিতে হবে। যদি বৃষ্টি হয়, হয়তো ওভার কমতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে আমরা ইতিবাচক থাকবো, পুরো ম্যাচই খেলব।’

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচ ৩৫ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ