শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ই-কমার্স নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন পরিকল্পনা

বাণিজ্য ডেস্ক / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ইভ্যালির রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেপ্তারের পর ই-কমার্সের এ খাতটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভবনাময় এ খাতটিতে গ্রাহক প্রতারণা চরম মাত্রায় পৌঁছেছে। ফলে বাংলাদেশে ই-কমার্সের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এসব ব্যবসায় প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন না থাকায়, তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না। ফলে দিন দিন সমস্যা বাড়ছে।

তবে ই-কমার্স খাতে বিশৃঙ্খলা ঠেকাতে তৎপরতা শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন করে যারা ই-কমার্সের সঙ্গে যুক্ত হতে চান এবং যারা ই-কমার্সের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।

ই-কমার্সের প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসার পর নিবন্ধিত প্রতিষ্ঠানকে দেওয়া হবে ইউনিক বিজনেস আইডেন্টিটিফিকেশন নম্বর। গ্রাহকরা এ নম্বর যাচাই করে সঠিক প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে পারবেন।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও সেল মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ইউনিক বিজনেস আইডেন্টিটিফিকেশন নম্বর নিয়ে ই-কমার্সের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। এ নম্বরের মাধ্যমেই গ্রাহকরা ওই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নিতে পারবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সচিব (কেন্দ্রীয় ই-কমার্স সেল) মুহাম্মদ সাঈদ আলী বলেন, নিবন্ধন ও আইডি নম্বর প্রদানের অংশ হিসেবে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে। তথ্য প্রযুক্তি বিভাগের সঙ্গে কাজটি সম্পাদন করা হচ্ছে। দ্রুতই আমরা সেবাটি নিয়ে আসতে পারব।

তিনি আরও বলেন, যারা ই-কমার্সের ব্যবসা করবে, তাদেরকে নিবন্ধনের জন্য বাণিজ্যমন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মন্ত্রণালয় তাদের আবেদন প্রক্রিয়া যাচাই-বাছাই করে নিবন্ধন প্রক্রিয়া শেষ করবে। নিবন্ধনের সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হবে ইউনিক বিজনেস আইডেন্টিটিফিকেশন নম্বর। এই নম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটসহ সবখানে প্রকাশ করবে।

এ ব্যাপারে ই-ক্যাবের সহ-সভাপতি ও ই-কমার্স উদ্যোক্তা মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, এটি খুবই ভালো উদ্যোগ। যাদের ট্রেড লাইসেন্স নেই তারাও নিবন্ধন করার সুযোগ পাবেন। ফলে নিবন্ধন প্রক্রিয়ায় উদ্যোক্তাদের জন্য তেমন কোনো সমস্যা হবে না। তবে সত্যতা যাচাইয়ে সব ধরনের তথ্য নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ