শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ই-কমার্সে ক্ষতিগ্রস্তদের দায় নেবে না সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ফটো)

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীতে বাণিজ্যিক প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

টিপু মুনশি বলেন, দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা কম মূল্যে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কম দামে পণ্য কেনার সময় তো সরকারকে জানায়নি। তাদের (গ্রাহকদের) ক্ষতির দায় সরকার কেন নেবে? তবে অনিয়ম-দুর্নীতির সঙ্গে যেসব ই-কমার্স প্রতিষ্ঠান জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, সরকার চায় ই-কমার্স প্রতিষ্ঠান ভালো করুক। এখন পর্যন্ত ১০টা থেকে ১২টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। সেখানে দাম বাড়ায় আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। ভারতে দাম কমলে এখানেও কমে আসবে।

এ ছাড়াও আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেশি হওয়ায় দেশে এর প্রভাব পড়েছে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ