শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ইবিএলের এমডি হিসেবে পুনঃনিয়োগ পেলেন আলী রেজা ইফতেখার

বাণিজ্যক ডেস্ক / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

পঞ্চম বারের মতো ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে নিয়োগ পেয়েছেন আলী রেজা ইফতেখার। তিনি আগামী ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এ দায়িত্বে বহাল থাকবেন।

টেকসই প্রবৃদ্ধির একজন প্রবক্তা হিসেবে তিনি আন্তর্জাতিক উত্তম চর্চা এবং নৈতিক ব্যাংকিং প্রবর্তনের মাধ্যমে ইস্টার্ণ ব্যাংককে দেশের শীর্ষস্থানীয় একটি আর্থিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

এছাড়া দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান লীডারশীপ অ্যাওয়ার্ডে ’সিইও অফ দ্য ইয়ার ২০১২’ পুরষ্কারে ভূষিত ইফতেখার ২০১৪-১৫ এবং ২০২০-২১ মেয়াদে সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন-অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-কে নেতৃত্ব দেন।

তিনি স্বীকৃতি লাভ করেছেন ‘দ্রুততম প্রবৃদ্ধিশীল ডিজিটাল ব্যাংক ২০২১’; ‘ব্যাংক অফ দা ইয়ার’; ‘বাংলাদেশের শ্রেষ্ট রিটেইল ব্যাংক’, ইউরোমানি কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ট ব্যাংক’, এশিয়ামানি কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ট কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংক’।

এছাড়া ২০১৭ এবং ২০১৯ সালে ফাইন্যান্স এশিয়া কর্তৃক ‘বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক’; ‘বেস্ট পার্টনার ফর ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন’ হিসেবে আইএফসি গ্লোবাল অ্যাওয়ার্ড; আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স এবং ২০১০ সালে ডিএইচএল-ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে ‘শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান’ হিসেবে স্বীকৃতি লাভ করেন।

দীর্ঘ ৩৭ বছরের ক্যারিয়ারে তিনি ব্যাংক ইনদোসুয়েজ এবং এবি ব্যাংকের মতো স্থানীয় বেসরকারি ও আন্তর্জাতিক ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আলী রেজা ইফতেখার ২০০৭ সাল থেকে ইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদে অধিষ্ঠিত রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ