শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ইংল্যান্ডের কোচ হতে চান ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

ইংল্যান্ড ক্রিকেট দলের পরবর্তী প্রধান কোচ হতে চান অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। স্কাই স্পোর্টস পডকাস্টে আলোচনাকালে ইংল্যান্ডের কোচ হবার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

তিনি জানান, ইংল্যান্ডের কোচ হতে চাই। ইংলিশদের কোচ হবার এখনই আদর্শ সময়। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হারে ইংল্যান্ড। সিরিজে ওমন নাকানিচুবানি খাওয়ার পর, ইংল্যান্ডের ক্রিকেটে ব্যাপক পরিবর্তন ঘটে। ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় অ্যাশলে গাইলসকে, বিদায় নিতে হয় প্রধান কোচ ক্রিস সিলভারউড, ব্যাটিং কোচের পদ থেকেও সড়ে যেতে হয় গ্রাহাম থর্পকে।

অ্যাশেজ খেলা দলেও ব্যাপক পরিবর্তন করে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের স্কোয়াড সাজায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  ঐ সফরের জন্য অন্তবর্তীকালিন কোচ হিসেবে পল কলিংউডকে নিয়োগ দিয়েছে ইসিবি। ক্রিকেট মাঠে ঘুড়ে দাঁড়াতেই এমন পালা বদল ইসিবির। গেল বছর টেস্টে ১৫ ম্যাচ খেলে মাত্র ৪ জয় পেয়েছে ইংল্যান্ড। এ অবস্থায় ইংল্যান্ডের কোচ হবার আগ্রহ প্রকাশ করেছেন ওয়ার্ন। তিনি বলেন, ‘ইংল্যান্ডের কোচ হতে চাই আমি। এখনই তাদের কোচ হওয়ার আদর্শ সময়।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, আমি ভালই করব, ওদের নিয়ে অনেক কাজ করার আছে। ইংল্যান্ডে অনেক ভালো মানের খেলোয়াড় আছে, দলটার গভীরতা অনেক। কিন্তু কিছু-কিছু মৌলিক বিষয় ঠিক করতে হবে। যেমন বেশি নো-বল করা যাবে না। অতিরিক্ত ক্যাচ ছাড়া যাবে না। দলটায় খেলোয়াড় আছে, তারা শুধু ঠিকঠাক পারফর্ম করতে পারছে না।’

গুঞ্জন আছে পাকাপাকিভাবে ইংল্যান্ডের নতুন কোচ হবার দৌঁড়ে আছেন সদ্যই অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়া জাস্টিন ল্যাঙ্গার। ল্যাঙ্গারের অধীনে প্রথমবারের মত টি-টোয়েন্টি জয় করেছে অস্ট্রেলিয়া। এরপর অ্যাশেজে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে অসিরা। তারপরও ল্যাঙ্গারকে কোচের পদে ধরে রাখতে পারেনি অস্ট্রেলিা। তাই বোর্ডের সমালোচনাও করেছেন ওয়ার্ন।

তিনি বলেন, ‘ল্যাঙ্গারের চলে যাবার প্রক্রিয়াটাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভূমিকা খুবই লজ্জাজনক। বিশ্বকাপের পর অ্যাশেজ জয়, এর চেয়ে ভালো ফল আমাদের জন্য হতে পারতো না। কিন্তু ল্যাঙ্গার কারও সমর্থন পায়নি। অস্ট্রেলিয়ার অধিনায়ক বা অন্য কোনো খেলোয়াড়কে দেখিনি ল্যাঙ্গারের সমর্থনে কিছু বলেছে। আমার কাছে, এভাবে ল্যাঙ্গারের চলে যাবার বিষয়টা খুবই হতাশাজনক বলে মনে হয়েছে।’

ওয়ার্ন আরও বলেন, ‘কেন ক্রিকেট অস্ট্রেলিয়া সরাসির তার চুক্তি নবায়ন করছে না, তা বলতে পারেনি। কিন্তু তারা গ্রীষ্মের শেষ পর্যন্ত অপেক্ষা করবে। দেখুন সেরা প্রার্থী কে হয় এবং ল্যাঙ্গার এখনও সেরা প্র্রার্থী হলে, তাকে আবারো নিয়ে নিন! আমি ইংল্যান্ডে থাকলে, তার দিকে ঝাঁপিয়ে পড়তাম।’


এই ক্যাটাগরির আরো সংবাদ