শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

আশকোনায় রেস্টুরেন্টে এসি বিস্ফোরণ, দগ্ধ ২

মো: সাইফুল ইসলাম / ৫১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

রাজধানীর বিমানবন্দর থানাধীন আশকোনা হজ ক্যাম্প এলাকায় ব্লু-বার্ড থাই রেস্টুরেন্টে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আশপাশের বাসাবাড়ি ও দোকানের কাচ ভেঙে যায়। এতে দুজন দগ্ধ হয়েছেন।

তারা হলেন- আব্দুল কাইয়ুম (২০) ও মো. ফয়সাল হোসেন (১৭)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার ওসি মামুনুর রহমান জানান, সকালে আশকোনার ব্লু বার্ড চাইনিজ রেস্টুরেন্টে বিস্ফোরণ হয়। এসময় রেস্টুরেন্টের কাঁচ ভেঙে বাইরে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তবে তারা আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। বিস্ফোরণে পাশের একটি ভবনের দেয়াল ধসে গেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে। দুজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

হাসপাতলের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, আশকোনায় দগ্ধ দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ফয়সালের ২৮ শতাংশ ও কাইয়ুমের শরীরের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে। কাইয়ুমের অবস্থা আশঙ্কাজনক। দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ