শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

আল হিলাল কর্মকর্তাদের সঙ্গে দেখা করেননি এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

সৌদি পেশাদার ক্লাব আল হিলালের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন পিএসজির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। ৩০০ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড চুক্তির প্রস্তাব সত্ত্বেও সৌদি ক্লাবটিতে যাওয়া নিয়ে কোন আগ্রহই দেখাচ্ছেন না এমবাপ্পে।

ফরাসি দৈনিক এল’ইকুইপি জানিয়েছে, আল হিলাল ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে কোন ধরনের আলোচনাই করতে চাচ্ছেন না এমবাপ্পে। বুধবার ফরাসি তারকার সঙ্গে আলোচনা করতে প্যারিসে আসেন আল হিলালের একটি প্রতিনিধি দল।

পত্রিকাটির রিপোর্টের সূত্র ধরে জানা গেছে, জেনিথ সেইন্ট পিটার্সবার্গ থেকে ব্রাজিলিয়ান ম্যালকমকে দলে নেবার বিষয়টি চূড়ান্ত করতে সৌদি ক্লাবের কর্মকর্তারা প্যারিসে আসেন। সঙ্গে এমবাপ্পের বিষয়টিও তাদের আলোচনার এজেন্ডায় রাখেন। কিন্তু তাদের এই এজেন্ডা সফল হয়নি বলে এল’ইকুইপির দাবি।

এ সম্পর্কে ফরাসি দৈনিকটি বলেছে, ২৪ বছর বয়সী এমবাপ্পে তাদের সাথে কোন আলোচনা করতে চায়নি। লেস ব্লুজদের অধিনায়ক কখনই এই ক্লাবে যাওয়া বা আলোচনা করা নিয়ে কোন ধরনের আগ্রহ দেখায়নি। এমবাপ্পের পক্ষ থেকে কোন ধরনের আগ্রহ না দেখালেও পিএসজি এই ফরোয়ার্ডের সাথে আলোচনা করতে রিয়াদের ক্লাবটিকে অনুমতি দিয়েছে।

পিএসজির সাথে এমবাপ্পের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি আছে। যে কারণে আগামী গ্রীষ্মে ফ্রি টান্সফারে ছাড়ার চেয়ে এবারই কিছু একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে পিএসজি। যদিও এমবাপ্পে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত মৌসুম থেকেই এমবাপ্পের প্রতি আগ্রহ জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

এদিকে গত সপ্তাহে জাপান ও দক্ষিণ এশিয়ান সফর থেকে বাদ দেয়ায় এমবাপ্পে ও ফরাসি ক্লাবটির মধ্যে সম্পর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে। পিএসজির সাথে কোন ধরনের সমাধানে আসতে না পারলে পুরো বছরই হয়তো তাকে দলের বাইরে থাকতে হতে পারে, এমন গুঞ্জনও উঠেছে।

পিএসজির হয়ে ২৬০ ম্যাচে সর্বকালের সর্বোচ্চ ২১২ গোল করেছেন এমবাপ্পে। সতীর্থ নেইমারের পর পিএজিতে তিনি সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়ের তালিকায় এখনও দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০১৭ সালের আগস্টে মোনাকো থেকে এক বছরের ধারে যখন পিএসজিতে যোগ দিয়েছিলেন তখনও এমবাপ্পে টিনএজার ছিলেন। পরের বছরই ১৮০ মিলিয়ন ইউরোর স্থায়ী চুক্তিতে তিনি পিএসজিতে থিতু হন। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার প্যারিসে এসেছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ