শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

আরও ১০ দিন ভারত যাবে ইলিশ

নিজস্ব প্রতিবেদক / ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির সময় আরও ১০ দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২) তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইলিশ রপ্তানির সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

এর আগে গত ২০ ও ২২ সেপ্টেম্বর দুই দফায় ৪ হাজার ৬০০ টন ইলিশ ১১৫টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৪০ টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়। তবে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে ইলিশ রপ্তানি সম্পন্ন করতে পারেনি অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো ।

এ বিবেচনায় আগামী ৫ নভেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি বাড়ানোর অনুমতি দিল মন্ত্রণালয়। এক্ষেত্রে ইলিশ রপ্তানির সব শর্ত আগের মতই অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ