শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নতুন সভাপতি নির্বাচিত

দর্পণ ডেস্ক / ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালকের দায়িত্ব পেয়ে তিনি আজ বিকালে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন।

নির্বাচনে বুলবুলের সঙ্গে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন নাজমুল আবেদীন ফাহিম এবং সহ-সভাপতি হন বিসিবি পরিচালক ফাহিম সিনহা।

এর আগে, ২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতির দায়িত্বে আসেন ফারুক আহমেদ। তবে সম্প্রতি পরিচালনা পর্ষদের ৮ সদস্য তাঁর বিরুদ্ধে অনাস্থা জানালে গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ তাঁর কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেয় এবং বুলবুলকে নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়। এরপর তিনি এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবিতে যুক্ত হন এবং পরে সভাপতি পদে নির্বাচিত হন।

বিসিবির ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া বুলবুল জানান, তিনি অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব পালন করবেন এবং অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য বিসিবির নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার প্রক্রিয়া পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমার প্রাথমিক লক্ষ্য হচ্ছে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ও পেশাদার ক্রিকেট বোর্ড গঠন করা। আমি পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নই। সরকার আমাকে এখানে দায়িত্ব দিয়েছে, আমি তা সম্মানের সঙ্গে পালন করব।”

এই পরিবর্তনের ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো, যা দেশের ক্রিকেট প্রশাসনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ