শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

আবুল মাল আবদুল মুহিত আর নেই

দর্পণ ডেস্ক / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন। ৮৮ বছরের কর্মময় জীবনের যবনিকা টেনে চিরবিদায় নিলেন তিনি।

শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ খবর জানায়।

গতবছর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক দুর্বলতার কারণে মুহিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মার্চের প্রথম সপ্তাহে। অবস্থার কিছুটা উন্নতি হলে ফিরে গিয়েছিলেন নিজের জেলা সিলেটে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরকার প্রাধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে এবং সাড়ে ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় দুই দফা জানাজা হবে মুহিতের।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ২টায় তার কফিন নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে দাফনের জন্য তাকে নিয়ে যাওয়া হবে জন্মভূমি সিলেটে।


এই ক্যাটাগরির আরো সংবাদ