শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

আবারও ১৪১ যাত্রী নিয়ে ছাড়ল বেনাপোল এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক / ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি ট্রেনে আগুন দেওয়ার পর থেকে বন্ধ ছিল ‘বেনাপোল এক্সপ্রেস’। ৫ দিন পর ১৪১ জন যাত্রী নিয়ে আবারও ঢাকার উদ্দেশে বেনাপোল ছেড়ে গেছে ট্রেনটি।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলস্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান।

তিনি বলেন, ৫ দিন পর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি চালু করা হয়েছে। বৃহস্পতিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও আজ ট্রেনটি চালু করা হয়েছে। দুপুর ১টার দিকে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। আবার আজ রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পৌঁছেবে পরের দিন সকাল ৭টায়।

ট্রেনটিতে ঢাকার ৫৫ জন যাত্রী রয়েছেন। অন্যান্য স্টেশনসহ মোট ৮৩২ জন যাত্রী টিকিট কাটেন।

যাত্রীরা জানায়, ৫ দিন ট্রেনটি বন্ধ থাকায় আমাদের অনেক সমস্যা হয়েছে। গত ৫ জানুয়ারি অগ্নিকাণ্ডের ঘটনায় মনে মনে সামান্য ভয় কাজ করলেও ট্রেন ভ্রমণ অনেক আরামদায়ক খরচও কম তাই ট্রেনে যাচ্ছি।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় ঢাকার গোপিবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চার জন যাত্রী অগ্নিদগ্ধ মারা যায়। দগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০ জন। তাদের অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালে কর্তৃপক্ষ।

ঘটনরয় পরদিন ট্রেনটির পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ ঘটনার অভিযোগে অন্তত ৮ জনকে আটক করেছে পুলিশ। অগ্নিকান্ডের ঘটনায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, ‘গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনায় সরাসরি কে বা কারা জড়িত, এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে আগুনে সরাসরি জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ