শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

আবারও বাড়ছে সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে আবারও দেশে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোন নির্দেশনা আসেনি।

চলতি মাসের ৬ ফেব্রুয়ারি বোতলজাত সয়াবিনে লিটারে আট টাকা বাড়িয়ে ১৬৮ টাকা করা হয়েছিল। মাস শেষ হতে না হতেই লিটারে ১২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ১ মার্চ থেকে এই দাম কার্যকর হবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন।

ভোজ্য তেলের দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

দাম বাড়ানোর সুনির্দিষ্টি ঘোষণা দিয়ে সমিতির সচিব নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিসি) কাছে।

দেশে ভোজ্যতেল বিপণনে সবচেয়ে শীর্ষস্থানীয় কোম্পানি সিটি গ্রুপের পরিচালক (অর্থ) বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে বলেন, “দাম বাড়ানোর আবেদন করেছি। এখন বাণিজ্য মন্ত্রণালয় সেটি নিজস্বভাবে বিচার-বিশ্লেষণ করবে।”

ব্যবসায়ীরা বলছেন, ‘আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়ছে। তাই দেশের বাজারে মূল্যবৃদ্ধি ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই।’

ব্যবসায়ীদের নতুন নির্ধারিত দাম অনুযায়ী আগামী ১ মার্চ থেকে খুচরা বাজারে গ্রাহকদের বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার কিনতে হবে ১৮০ টাকায়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৩ টাকা, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৭০ টাকা। পাম তেলের দাম লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উৎপাদকরা বলছেন, ‘আন্তর্জাতিক বাজারে চলতি মাসের শুরুতে তেলের দাম প্রতি টন এক হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে।’

অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে, আন্তর্জাতিক বাজারে গত ২০ দিনে সয়াবিন তেলের দাম বেড়ে প্রতি টনে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৭২৫ ডলারে পৌঁছেছে। দাম না বাড়ালে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ