শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

আফগানদের উড়িয়ে শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

সফরকারী আফগানিস্তানকে টানা দুই ম্যাচে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। সেইসঙ্গে ইংল্যান্ডকে হটিয়ে চলমান আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে বসল টাইগাররা। শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালের দল জয়লাভ করে ৮৮ রানের বড় ব্যাবধানে, ২৯ বল হাতে রেখেই। 

এদিন লিটন দাসের অনবদ্য শতক ও মুশফিকের আক্ষেপে মোড়ানো অর্ধশতকে ভর করে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ রানের স্কোর গড়ে বাংলাদেশ। দুজনের দুই শতাধিক রানের রেকর্ড জুটিতে ৪ উইকেটে ৩০৬ রানে ইনিংস শেষ করে টাইগাররা।

স্বাগতিকদের দেয়া এই বড় রান টপকাতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। এরপর ৩৪ রানে আরও একটি উইকেট হারালেও দুই ব্যাটার রহমত শাহ ও নজিবুল্লাহ জাদরানের ৯০ বলে ৮৯ রানের জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে তোলে আফগানিস্তান ।

তবে এর মাঝেই ফিফটি পূরণ করা রহমত শাহকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভেঙে দেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে ৪টি চারের মারে ৫২ রান করেন আফগান ওপেনার। যাতে ১২৩ রানেই চতুর্থ উইকেট হারায় সফরকারীরা।

এরপর মোহাম্মদ নবী (৩২) ও রশিদ খান (২৯) শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও টাইগার বোলিং তোপের মুখে সবই ভেঙে পড়ে তাসের ঘরের মতো। আফগানরা শেষ পর্যন্ত গুটিয়ে যায় ৪৫.১ ওভারেই, ২১৮ রান তুলেই। যার ফলে ২৯ বল বাকি থাকতেই ৮৮ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম-সাকিবরা।

দলের পক্ষে এদিন ২টি করে উইকেট দখল করেন তাসকিন ও সাকিব। এছাড়া মুস্তাফিজ, শরিফুল, মিরাজ, মাহমুদউল্লাহ ও আফিফ হোসাইন লাভ করেন একটি করে উইকেট। তবে ম্যাচ সেরা খেলোয়াড় হন শতক হাঁকানো লিটন দাস।

এদিক, এই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ হারল সফরকারীরা। অন্যদিকে, ১৪ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসল বাংলাদেশ। ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইংল্যান্ড নেমে গেল দুই নম্বরে। ১৫ ম্যাচে ৯ জয় তাঁদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ