শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

আপনার নেতৃত্ব অনুপ্রেরণা যোগায়, প্রধানমন্ত্রীর জন্মদিনে সাকিব

স্পোর্টস ডেস্ক / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)। নানা চড়াই-উতরাই পেরিয়ে চারবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর। শৈশব-কৈশোর কেটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে। ১৯৫৪ সালের নির্বাচনের পর তিনি বাবা-মা’র সঙ্গে ঢাকায় চলে আসেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যরা ঘাতকদের গুলিতে নিহত হলেও বিদেশে থাকায় শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা প্রাণে বেঁচে যান।

৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভাসছেন ক্ষমতাসীন দলের প্রধান। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনাকে।

নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা।

ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের। দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা!’ (আরটিভি নিউজ)


এই ক্যাটাগরির আরো সংবাদ