শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

আগাম জামিন পেলেন সিলেটের সেই ‘লেডি বাইকার’

সিলেট ব্যুরো / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ‘লেডি বাইকার’ খ্যাত সিলেটের রিয়া রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
এর আগে গত মঙ্গলবার মাদক মামলায় বাইকার রিয়া রায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

সিলেটের বিভিন্ন পাহাড়ি এলাকায় মোটরসাইকেল চালানোর ভিডিও প্রকাশ করে আলোচনা-সমালোচনার জন্ম দেন রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘লেডি বাইকার’ বলে পরিচিতিও পান। তবে প্রাইভেটকার থেকে মাদক উদ্ধারের এক ঘটনায় রিয়া বিরুদ্ধে গত ৮ নভেম্বর সিলেটের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। সেই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন রিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর সিলেট বিমানবন্দর এলাকা থেকে মাদকসহ রিয়ার প্রেমিক আরমান সামিকে গ্রেফতার করা হয়েছে। এই সময় রিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। গ্রেফতার আরমান সামি নগরীর মিরাপাড়ার বাসিন্দা। রিয়া রায় নগরীর কুমারপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, বিলাসী জীবনযাপনের পাশাপাশি সামি ও রিয়া মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। মূলত বাইকিংয়ের আড়ালে মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছেন তারা। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তারা মাদক বিক্রি করতেন। রিয়া ও তার প্রেমিক সামির বিরুদ্ধে সিলেট বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ