শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

আগামীকাল দেশে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের টিম হোটেলে কোয়ারেন্টাইনে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। কোয়ারেন্টাইনে যোগ দিতে পরিবারের সাথে সময় কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে তিনি পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ইতিমধ্যে করোনা টেস্টও সম্পন্ন হয়েছে তার। মুঠোফোনে রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘মঙ্গলবার ভোরে সাকিবের ফেরার কথা রয়েছে। এসেই তিনি সরাসরি হোটেলে চলে যাবেন। কোয়ারেন্টাইন শেষে তারপর মাঠে নামবেন।’

ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে করেন ১১৪ রান। আর বল হাতে নেন ৭ উইকেট। সর্বশেষ ম্যাচে একাই নিয়েছিলেন অজিদের ৪টি উইকেট।
নির্বাসন থেকে ফেরার পর বল হাতে ছন্দ ফিরলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। তবে জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে সাবলীল ছিলেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাই জয়ের অপেক্ষায় থাকবে দেশবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ