শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

আগস্টে ১৯ হাজার ৩৬১ কোটি টাকার রেমিট্যান্স এসেছে

বাণিজ্যিক ডেস্ক / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

আগস্ট মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২০৩ কো‌টি ৮০ লাখ মার্কিন ডলার। যা দেশিয় মুদ্রায় ১৯ হাজার ৩৬১ কোটি টাকা। গত বছরের আগস্ট মাসের চেয়ে এ বছর ১২ দশমিক ৬ শতাংশ বেশি এসেছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের সদ্যবিদায়ী মাস আগস্টে ২০৩ কোটি ৮০ লাখ ডলার (২০৩৮ মিলিয়ন ডলার) রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্টে এসেছিল ১৮১ কোটি ডলার (১৮১০ মিলিয়ন ডলার)। সে হিসাবে গত বছরের একই সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ। চলতি বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ডলার। সে হিসাবে জুলাই অপেক্ষা আগস্টে প্রায় ৬ কোটি ডলার রেমিট্যান্স কম কমেছে।

হিসাব বলছে, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম দুই মাসে জুলাই ও আগস্টে মোট রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। যা তার আগের অর্থবছরের (২০২১-২২) চেয়ে ১২ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২১-২০২২ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার।

চলতি মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর রয়েছে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক। এর পরে ডাচ-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক। তবে, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সদ্যবিদায়ী মাসে আগের তুলনায় রেমিট্যান্স বেশি এসেছে। সরকার নানা সুবিধা দিচ্ছে যার কারণে রেমিটেন্স প্রবাহ বাড়ছে। প্রণোদনা দেয়ায় হুন্ডিতে টাকা পাঠনোর হারও কমছে। আগামীতে আরও বেশি রেমিট্যান্স আসবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ