শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

আকর্ষণীয় ফিচারে হোয়াটসঅ্যাপে নতুন চমক

আইটি ডেস্ক / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন চমক নিয়ে আসছে ফেসবুক মালিকানাধীন এই সংস্থা। এবার নতুন করে ইমোজি, অ্যাডভান্সড ওয়ালপেপার নিয়ে আসছে এই মেসেজিং অ্যাপে। এছাড়াও ‘রিড লেটার’নামে নতুন একটি ফিচারের যোগ হচ্ছে।

হোয়াটসঅ্যাপ অ্যাডভান্সড ওয়ালপেপার ফিচার নামে নতুন একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারে ব্যবহারকারীরা সহজেই প্রত্যেকটি চ্যাটের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারবেন। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের কিছু বেটা ভার্সনে এই ফিচারের দেখা মিলেছে। অনেকদিন ধরেই এটি নিয়ে কাজ করছে সংস্থাটি।

এছাড়া ব্যবহারকারীরা ৩২টি ব্রাইট ওয়ালপেপার এবং ২৯টি ডার্ক ওয়ালপেপারও পেয়ে যাবেন নতুন এই ফিচারে। এছাড়া থাকছে ইচ্ছেমতো ওয়ালপেপার তৈরির ব্যবস্থা। রিড লেটার নামে নতুন আরেকটি ফিচার নিয়ে আসছে সংস্থাটি। ভ্যাকেশন মোড ফিচারের জায়গায় এই ফিচারটি আনছে তারা। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আর্কাইভ চ্যাটে নতুন মেসেজ এলেও তার নোটিফিকেশন দেখাবে না।

এগুলো ছাড়াও একাধিক নতুন ইমোজি আনছে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি বহুল প্রতীক্ষিত ‘হোয়াটসঅ্যাপ পে’ চালু হয়েছে ভারতে। অর্থ লেনদেনের ক্ষেত্রে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ নিজেই ব্যবহারকারীদের এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দেন।

তিনি জানান, এই ফিচারের সাহায্যে টাকা পাঠাতে কোনো অতিরিক্ত অর্থ লাগবে না। ইউজারদের সুবিধার্থে ১৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যেকোনো ব্যাংকের একটি ডেবিট কার্ড হলেই চলবে, যা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) সাপোর্ট করে। ভারতীয় ব্যবহারকারীরা মোট দশটি ভাষায় টাকা লেনদেনের সুযোগ পাবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ