শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

অ্যানড্রয়েড থেকে আইফোনে তথ্য ট্রান্সফার হবে নিমেষেই

আইটি ডেস্ক / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২

নতুন মোবাইল কিনলে আগের ফোনে থাকা তথ্য ট্রান্সফার নিয়ে অনেকেই থাকে বেশ চিন্তিত। আবার সে যদি হয় অ্যানড্রয়েড থেকে আইওএস তবে তো আরও বিড়াম্বনা। তবে এটি জানলে কমবে চিন্তা, গুগল প্লে-তে রয়েছে একিটি অ্যাপ। যা দিয়ে সহজেই পারাপার করা যায় তথ্য। 

অ্যানড্রয়েড থেকে আইফোনে তথ্য স্থানান্তরের জন্য গুগল প্লে-তে অ্যাপ আছে ২০১৭ সাল থেকেই। যার নাম Move to iOS।

যে কেউ নতুন আইফোন কিনলে পুরনো অ্যানড্রয়েড ফোন থেকে সকল তথ্য সহজেই স্থানান্তর করে নিতে পারেন এই অ্যাপ ব্যবহার করে।

কিন্তু বিপত্তি ঘটে উল্টোটা করতে গেলে। আইওএস থেকে অ্যানড্রয়েড ফোনে তথ্য স্থানান্তরে বিড়ম্বনার যেন শেষ নেই। তবে এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে গুগল।

সম্প্রতি গুগল উন্মুক্ত করেছে এমন একটি অ্যাপ যার মাধ্যমে আইওএস থেকে অ্যানড্রয়েড ফোনে সব তথ্য চলে আসবে নিমিষেই। এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা তাদের আইফোনের তথ্য সহজেই অ্যানড্রয়েড ফোনে নিয়ে আসতে পারবেন।

এই অ্যাপের নাম সুইচ টু অ্যানড্রয়েড। যা ব্যবহার করলে আর কোনও ডেটা কেবলের প্রয়োজন পড়বে না তথ্য ট্রান্সফার করতে।

সাধারণত অ্যানড্রয়েড থেকে আইওএসে তথ্য নিতে বা দিতে যাওয়ার সময় অনেক তথ্য হারিয়ে ফেলেন। এ থেকে বাঁচার একমাত্র উপায় হল কম্পিউটার। প্রথমে সব ছবি, ভিডিও কম্পিউটারে স্থানান্তর করে আবার তা স্মার্টফোনে স্থানান্তর করতে হয়।

কিন্তু গুগলের এই নতুন অ্যাপ কাজটি অনেকটা সহজ করবে।

গুগল বলছে, সুইচ টু অ্যানড্রয়েড অ্যাপ খুব সহজে এবং নিরাপদে আপনার গুরুত্বপূর্ণ ডেটা, ছবি, ভিডিও, কন্ট্যাক্টস, ক্যালেন্ডার ইভেন্ট প্রভৃতি একটি নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে সরিয়ে ফেলতে সাহায্য করে। এ জন্য ডেটা কেবলের প্রয়োজন হয় না। এর বাইরেও অ্যাপটি নতুন ডিভাইসটির সেটিং-এ নানা রকম সাহায্য করে।

এই অ্যাপের মাধ্যমে শুধু যে কন্ট্যাক্ট নম্বর, ক্যালেন্ডার ইভেন্ট, ছবি বা ভিডিও আইফোন থেকে অ্যানড্রয়েড ফোনে স্থানান্তর করে নেওয়া যায় শুধু তা-ই নয়! ব্যবহারকারীরা তাদের আই ক্লাউডের তথ্যও স্থানান্তর করে নিতে পারবেন।

তবে সুইচ টু অ্যানড্রয়েড অ্যাপটি তালিকাভুক্ত অ্যাপ নয়। ফলে এটি এখনও অ্যাপ স্টোরে আসেনি। তাই সরাসরি লিংক থেকেই এটি ডাউনলোড করে নিতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ