শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে হারাতে সেরা ক্রিকেট খেলতে হবে: মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক / ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অংশ নেবে টাইগাররা।

ম্যাচের ঠিক আগের দিন সোমবার জুম কনফারেন্সে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন সেরা সুযোগ কিনা সেটা এ মুহূর্তে বলা কঠিন। কারণ তারা অতি ভালো একটি দল। তাদের হারাতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।

অধিনায়ক আরও বলেন, আমরা আমাদের স্কিলগুলো কত ভালোভাবে ম্যাচের দিন প্রয়োগ করতে পারি। ম্যাচের কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের কতটা এপ্লাই করতে পারি। ওই জিনিসগুলোর ওপরও অনেককিছু নির্ভর করে।

তিনি আরও বলেন, আমার মনে হয় অসিদের বিপক্ষে খুব ভালো একটা সিরিজ হবে। আলহামদুলিল্লাহ আমরা জিম্বাবুয়েতে পুরো সিরিজজুড়ে ভালো ক্রিকেট খেলেছি। আমাদের আত্মবিশ্বাসও আছে। আমরা অপেক্ষায় আছি যেন আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক আরও বলেন, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলতে পারা অনেক ভালো সুযোগ। এটা আমাদের স্কিল দেখানোর একটা বড় সুযোগ। আমাদের মনোবল আরও চাঙ্গা হবে। জিততে হলে আমাদের প্রথম বল থেকে সেরাটা খেলতে হবে।

রিয়াদ বলেন, আমি মনে করি আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটের অ্যাপ্রোচের সঙ্গেও যায়। আমাদের স্কিলফুল ব্যাটসম্যান বেশ আছে। স্মার্ট চয়েসগুলো আমাদের বেছে নিতে হবে। পার্টিকুলার কন্ডিশনে নির্দিষ্ট বোলারদের নিয়েও আমরা টিম মিটিংয়ে কথা বলেছি। কীভাবে আমরা প্রয়োগ করতে পারি সঠিক সময়ে।


এই ক্যাটাগরির আরো সংবাদ