শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে ধরা, বরিশালে এসআই ক্লোজড

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বরিশালে অন্যের স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘোরাঘুরির সময় হাতে-নাতে ধরা পড়ার ঘটনায় কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্কে ঘোরার সময় এসআই মাহবুব হোসেনকে এক যুবক রাব্বি খান নিজের স্ত্রীসহ দেখতে পান। পরিস্থিতি উত্তপ্ত হলে রাব্বি ও তার সঙ্গীরা মাহবুবকে ধাওয়া করেন। এতে এসআই মাহবুব ঘটনাস্থল দ্রুত ত্যাগ করেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এটি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ওসি নাজমুল নিশাত বলেন, “একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী আচরণের অভিযোগ ওঠায় তাকে ক্লোজড করা হয়েছে। বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ায় তদন্তাধীন।”


এই ক্যাটাগরির আরো সংবাদ