শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

অতিরিক্ত ভাড়া ফেরত দিলেন বাস চালকরা, ঘরমুখো যাত্রীরা পেল স্বস্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

ঈদে বাড়ি ফেরা যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দিয়েছেন বাস চালকরা। শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ টাকা ফেরত দেওয়া হয়।

নোয়াখালী র‍্যাব-১১ এর সহায়তায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা।

অভিযানে চট্টগ্রাম থেকে মজুচৌধুরীর হাটে আসা সোহাগ পরিবহন ও সানিয়া ক্লাসিক পরিবহনের বাসগুলো চেক করা হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ার পর চালকদের অর্ধশতাধিক যাত্রীর কাছ থেকে নেয়া টাকা ফিরিয়ে দিতে বাধ্য করা হয়।

এ সময় যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে বাস চালক ও হেলপারদের সতর্ক করা হয়।

পরে এসব যাত্রীরা লঞ্চযোগে বরিশাল ও ভোলার উদ্দেশে মজুচৌধুরীর হাট থেকে রওনা দেন। অভিযানে যাত্রীরা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ