শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট শুরু

দর্পণ ডেস্ক / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আগামী অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, প্রথম পর্যায়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে, পরে ধীরে ধীরে বাড়ানো হবে। তিনি জানান, অতীতের প্রকল্পগুলোতে দুর্নীতি হলেও বর্তমান সরকার অসমাপ্ত প্রকল্প দ্রুত শেষ করতে কাজ করছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, সম্প্রসারিত রানওয়েতে বড় বিমান নামানো সম্ভব হবে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং সবাইকে উন্নয়ন কাজে সহযোগিতার আহ্বান জানান।

প্রসঙ্গত, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭শ’ ফুট করা হয়েছে এবং নির্মাণাধীন আন্তর্জাতিক টার্মিনাল ভবন শিগগিরই চালু হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ