শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।  এজন্য কারিগরি শিক্ষার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের কিছু পরীক্ষা স্থগিত হয়ে যায়।

বুধবার (২৫ নভেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব পরীক্ষাগুলো আটকে রয়েছে সে সব পরীক্ষা নেয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, মাসখানেক পরেই পরীক্ষাগুলো নিয়ে নিতে পারব। এসব পরীক্ষার পরীক্ষার্থী কম। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে একেক কেন্দ্রে ভাগ ভাগ করে আমরা পরীক্ষাগুলো নিতে পারব।

শিক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পলিটেনিক্যালের বিভিন্ন পর্যায়ের এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের পরীক্ষা কিছু বাকি ছিল। আশা করছি, অল্প সময়ের মধ্যেই নিয়ে নিতে পারব। চূড়ান্ত পর্যায়ে অটো পাস দেয়া সম্ভব না।

তিনি বলেন, এইচএসসিতে অটো পাস দেয়ায় অনেকে লিখেছেন- অটো পাস দিতে হবে। মনে রাখতে হবে, অনেকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবেন। তাই পরীক্ষাগুলো ছাড়া যদি অটো পাস দেয়া হয়, তাহলে কর্মজীবনে বাধা সৃষ্টি হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী আরও বলেন, যেহেতু পরীক্ষার্থী কম সেহতেু স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নিতে পারব। আপনারা যাতে প্রস্তুতি নেয়ার জন্য মাসখানেক সময় পান সে ব্যবস্থা নিয়েই সূচি ঘোষণা করা হবে।

তিনি বলেন, অষ্টম শ্রেণির সনদ বোর্ড যেভাবে দেয়, সেভাবেই দিবে। করোনার কারণে বাতিল করা জেএসসি ও জেডিসি পরীক্ষার সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোই দিবে।

উল্লেখ্য, কারিগরি শিক্ষার কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনার কারণে বাকি পরীক্ষা স্থগিত রয়েছে। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের ফাইনাল পরীক্ষার ৪-৫টি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হলেও চারটি বিষয়ে পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ