চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ৬ জুন (রোববার) মতলব উত্তর সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবীব শাপলা ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেন।
এতে অংশ গ্রহণ করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও গাজী শরিফুল হাসান। এছাড়া বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ভার্চুয়াল আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান ভূমি অফিসে গিয়ে আনুষ্ঠানিক ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবীব শাপলা, দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, সহ-সভাপতি বাবুল মুফতি, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আরাফাত আল আমিন প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হাবীব শাপলা জানান, অনলাইনে খাজনা দেব, ঘরে বসেই সেবা পাব” এই প্রতিপাদ্য নিয়ে ভুমি সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া, ডিজিটাল ভূমি সেবা সমুহে জনগনকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবা সমুহের সুবিধা ভূমি মালিকগনকে জানানোর জন্য ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে।