শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

চাঁদপুরে প্রাণীসম্পদ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত

শ্যামল সরকার, চাঁদপুর / ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) সকাল থেকে দিন্যাপী চাঁদপুর গভর্ণমেন্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মাঠে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ৩০টি স্টলে খামার-খামারীরা তাদের প্রাণিসম্পদ প্রদর্শনের সুযোগ পায়।

উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেনর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সিফাত, গভর্ণমেন্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ডা. মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মুকবুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর এনামুল হক চৌধুরী প্রমূখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, খামারিদের উৎসাহ ও পরিশ্রমের কারণে দেশে প্রাণী সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একটা সময় মানুষের খাদ্যের অভাব ছিল, কিন্তু আজ প্রাণিসম্পদ পালন, কৃষি খামারের মাধ্যমে খাদ্যের অভাব দূর হয়েছে। খামারি ভাইদের সচেতন ও উৎসাহ দিতেই এ প্রদর্শনী মেলা আয়োজন করা হয়েছে। এতে করে খামারি ভাইয়েরা প্রাণিসম্পদ পালন করতে আগ্রহী হবে।

তিনি আরো বলেন, বর্তমান বাজেটে কৃষি সম্পদের উপরে সরকার ভর্তুকি ব্যবস্থা রেখেছে। খামারি ভাইয়েরা নিজেরা বিপুল উৎসাহ নিয়ে খামার পরিচালনা করে অন্যকে উৎসাহ প্রদান করবেন। বর্তমান সরকার ও প্রাণিসম্পদ দপ্তর আপনাদের পাশে সব সময় থাকবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, প্রাণিসস্পদ দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। আজকে এ উন্নয়নের কারণ হচ্ছে আমাদের সরকার। সরকার এ দপ্তরগুলোতে বিভিন্ন প্রণোদনারও ব্যবস্থা করছে। এখনি সময় হয়েছে যুবকদের এসব ব্যাপারে আগ্রহ গড়ে তোলার। এধরণের খামারীদের দেখে যুবসমাজ অনুপ্রাণিত হবে।

তিনি আরো বলেন, এদেশের নারীরা সবর্ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আজকে এ প্রদর্শনীতে একজন নারী খামারী অংশ নিয়েছেন। এটিও আমাদের নারীদের জন্যে দৃষ্টান্ত। এতে করে অন্য নারীর উৎসাহ পাবে, তারা এগিয়ে আসবে।

সমাপনী অনুষ্ঠানে এই প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ