শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

কচুয়ায় হাত-পা বেঁধে শিশু ভাতিজিকে ধর্ষণ

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১

চাঁদপুরের কচুয়ার কৌশলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের ভাতিজিকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

রোববার (৩০ মে)  ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত শাহীন সর্দারকে আসামি করে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন।যার নং-৩১।

ঘটনার মীমাংসা ও আলামত নষ্ট চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই বাড়ির মোড়ল জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত ১৬ মে ওই শিশুকে চাচা সম্পর্কে একই বাড়ির শাহীন সর্দার সুকৌশলে তার বাড়িতে ডেকে হাত-পা বেঁধে যৌন নির্যাতন করে। পরে ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেয়। দুই দিন পর তার মা পারভীন বেগমকে বিষয়টি জানালে তাকে চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে ১ লাখ টাকায় রফাদফা করার চেষ্টা করা হয়।

পরে ভুক্তভোগীর পরিবার ওই রায় না মানায় আইনের আশ্রয় নেয়। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন সর্দার গা-ঢাকা দিয়েছেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শিশুটির পরিবারের এজাহারের ভিত্তিতে তাকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মোড়ল জাহাঙ্গীর আলম ঘটনার আলামত নষ্ট ও মীমাংসার কাজে সহযোগিতার অপরাধে তাকে আটক করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ