শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

চাঁদপুরে রেলক্রসিং পার হতে গিয়ে ছাত্রলীগ নেতা নিহত

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

চাঁদপুরে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় শেখ মেহেদী হাসান রুবেল (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এছাড়াও এই ঘটনায় মো. রাজন খান নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর শহরের ওয়্যারলেস মুন্সিবাড়ি রেলক্রসিং এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত শেখ মেহেদী হাসান রুবেল সদর উপজেলার এনায়েত নগর গ্রামের শেখের হাট বাজার এলাকার বাচ্চু শেখের ছেলে। তিনি চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

চাঁদপুরে রেলক্রসিং পার হতে গিয়ে ছাত্রলীগ নেতা নিহতপ্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মেহেদী হাসান রুবেল ও রাজন খান মোটরসাইকেল যোগে চাঁদপুর থেকে শেখেরহাট যাচ্ছিলে। তারা শহরের ওয়্যারলেস মুন্সিবাড়ি এলাকায় রেলক্রসিং পাড় হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় মোটরসাইকেল চালক মেহেদী হাসান রুবেলের মাথা ফেটে মগজ বেরিয়ে আসে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আর মোটরসাইকেলের পেছনে বসা অপর অরোহী রাজন খানের বাম হাত ও বাম পা ভেঙে যায়।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদুল করিম জানান, মেহেদী হাসান রুবেলের মাথার খুলি ফেটে মগজ বের হয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। অপর আহত রাজন খানের বাম পাশের হাত-পা ভেঙে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ