শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধ মানসিক প্রতিবন্ধীর

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় জহিরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ মে) বিকালে চাঁদপুর- লাকশাম রেলসড়কের এনায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জাহিদ ও সালেহ আহম্মদ চাঁদপুর টাইমসকে জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর-হাটিলা এলাকা দিয়ে অতিক্রমের সময় রেললাইনে বসে থাকা জহির ধাক্কা খেয়ে  মারাত্মক আহত হয়।

এর কিছুক্ষণ পরে রেললাইনের পাশে পড়ে বৃদ্ধ জহির মারা যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

মৃত জহিরের ছোট ভাই শফিকুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানায়, তার ভাই দীর্ঘ দিন থেকে অসুস্থ্য এবং মানুষিক প্রতিবন্ধী । বিকালে সে রেল লাইনে হাটতে গিয়েই দুর্ঘটনায় কবলিত হয়। আমরা তিন ভাই এক বোনের মধ্যে সে ছোট। তার কোন সন্তান নেই।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ  জানান,আমাদের কাছে খবর আসলে আমরা রেল পুলিশকে অবগত করি। রেল পুলিশের ওসি মুরাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বর্তমানে নিহত বৃদ্ধের লাশ টোরাগড় গ্রামে নিয়ে আনা হয়েছে বলে জানা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ