শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

বৃহঃস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান লিটনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখের চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চেীধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, প্রেসক্লাব ফরিদগঞ্জের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো.মহিউদ্দিন, মানিক পাঠান, প্রবীর চক্রবর্তী, আবু হেনা মোস্তফা কামাল, আমান উল্যাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের পক্ষে সংবাদ প্রচারের অপরাধে সাংবাদিক রোজিনা ইসলামের টুটি চেপে ধরে জনগণের টাকায় লালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জেবুন্নেছা ও তাঁর দোসররা যে অপরাধ করেছেন তা ক্ষমাহীন। গণমাধ্যমের কন্ঠরোধের সকল অপচেষ্টা বাদ দেওয়ার আহবান জানাচ্ছি। যদি সরকার এবং বিচার বিভাগের দায়িত্বশীল কর্তৃপক্ষ সাংবাদিক নির্যাতনের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে আগামী দিনে জাতীয় সাংবাদিক নের্তৃবৃন্দের আহবানে আমরা যে কোন কঠোর কর্মসূচী বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তত রয়েছি


এই ক্যাটাগরির আরো সংবাদ