শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সাংবাদিক রোজিনা’কে হেনস্তা ও গ্রেফতারের  প্রতিবাদে মতলব উত্তর প্রেসক্লাবের মানববন্ধন

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১

প্রথম আলো পত্রিকার জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে মতলব উত্তর প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার (১৯ মে)  সকালে মতলব উত্তর প্রেসক্লাব কার্যালয়ের সামনে সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলামের সন্ঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডলার, বর্তমান সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির,  সহ সভাপতি সাইদুর রহমান শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা,অর্থ সম্পাদক নুর মোহাম্মদ খান, ক্রীড়া সম্পাদক নাঈম মিয়াজী, সাংবাদিক বিমল দেবনাথ, সাজ্জাদ হোসেন,  মাহফুজুর রহমান, সুমন আহমেদ, আবদুল আউয়াল নয়ন প্রমূখ।

এসময় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা মানবাধিকার সমিতির সভাপতি শহীদ উল্লাহ প্রধান, বিশিষ্ট সংগঠক এডভোকেট সেলিম মিয়া, ছেংগারচর বাজার বনিক সমিতির উপদেষ্টা ডাঃ কাওছার মেহেদী, সাদা কালো সংগঠনের সহ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মানবাধিকার সমিতির সাংগঠনিক সম্পাদক সাহেদ সালাম, ই. এম.  আই গাজ্জালী, রিয়াজ খান।

প্রতিবাদ কর্মসূচিতে সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনযন্ত্রের সর্বোচ্চ স্থান হলো সচিবালয়। সেখানে একজন জ্যেষ্ঠ নারী সাংবাদিককে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা নজিরবিহীন ও ন্যক্কারজনক। প্রশাসনের গুটিকয়েক দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করে রোজিনা ইসলাম যে হেনস্তার শিকার হয়েছেন, তাতে তাঁর তৈরি করা অনুসন্ধানী প্রতিবেদনগুলো যে সঠিক ছিল, সেটিই প্রমাণিত হয়েছে।

তাঁরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেই দুর্নীতির খবর প্রকাশ করে সাংবাদিক। রোজিনা এ দেশের জনগণের উপকার করেছেন। সচিবালয়ের মতো একটি জায়গায় একজন সাংবাদিকের সঙ্গে এমন ব্যবহারের কারণে এ দেশের মানুষ উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিত্রই দেখা যাচ্ছে। রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। গণমানুষের দাবি কখনো বৃথা যায় না।


এই ক্যাটাগরির আরো সংবাদ