শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

করোনা মোকাবিলায় মতবিনিময় সভা করবে অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

প্রাণঘাতী করোনা মােকাবিলায় সরকারের নেওয়া ১ লাখ ২০ হাজার ১৫৩ কোটি টাকার প্রণােদনা প্যাকেজ বাস্তবায়ন নিয়ে সিরিজ মতবিনিময় সভার আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়। 

আগামী ২৬ নভেম্বর, ৩ ডিসেম্বর ও ১০ ডিসেম্বর পৃথক তিনটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  কোভিড-১৯ থেকে উদ্ভূত সংকট মােকাবিলা ও ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করে দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি  সামগ্রিক কর্মপন্থা নির্ধারণ করেছে।

এর আওতায় সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে ১ লাখ ২০ হাজার ১৫৩ কোটি টাকার ২১টি প্রণােদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার বাস্তবায়ন বর্তমানে চলমান রয়েছে।

সরকারের নেওয়া এ প্যাকেজগুলোর বাস্তবায়ন অগ্রগতির একটি হালচিত্র অর্থ বিভাগের উদ্যোগে গত ২০২০ সালের ২ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থাপন করা হলে সভায় এ পর্যন্ত গৃহীত কার্যক্রমের সন্তোষ প্রকাশ করা হয় বিষয়টি প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রণােদনা কর্মসূচির বিভিন্ন দিক ও দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে এর অবদান বিষয়ে সর্বমহলে অধিকতর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অর্থ বিভাগ কোভিড-১৯ মােকাবিলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশ সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ বিষয়ে  সিরিজ মতবিনিময় সভার আয়ােজন করেছে।

প্রথম মতবিনিময় সভা হবে আগামী ২৬ নভেম্বর। সভার প্রতিপাদ্য বিষয় কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং অর্থনীতির সামগ্রিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

দ্বিতীয় মতবিনিময় সভা হবে আগামী ৩ ডিসেম্বর। সভার প্রতিপাদ্য কর্মসৃজন ও গ্রামীণ অর্থনীতির। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সর্বশেষ তৃতীয় মতবিনিময় সভা হবে আগামী ১০ ডিসেম্বর। সভার প্রতিপাদ্য সামাজিক সুরক্ষার আওতা সম্প্রসারণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ