শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

১২৩ সেনা সদস্যকে শান্তিকালীন পদক প্রদান

নিজস্ব প্রতিবেদক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
শান্তিকালীন পদক পেলেন ১২৩ সেনা সদস্য ।

২০১৯-২০২০ সালে বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ১২৩ সেনা সদস্যকে শান্তিকালীন পদক দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সোমবার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২০ উপলক্ষে ঢাকা সেনানিবাসে সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে এই পদক প্রদান করা হয় হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে শান্তিকালীন পদকপ্রাপ্তদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাপ্রধান তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এ পদক অন্য সেনা সদস্যদেরও সেনাবাহিনী ও দেশের স্বার্থে নিবেদিত হয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।’

উল্লেখ্য, সুদক্ষ ব্যবস্থাপনা ও দৃষ্টান্তমূলক নেতৃত্বের মাধ্যমে দেশ ও জাতির প্রয়োজনে সেনাবাহিনীকে যথাযথভাবে পরিচালনা করা এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় গত ২১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ