শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ক্ষমতা অপব্যবহার না করার আহ্বান কাদেরের

নিজস্ব প্রতিবেদক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রয়াত নেতাকর্মীদের পরিবারের মাঝে অনুদান বিতরণ ও প্রয়াত নেতাকর্মীদের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এসময় ক্ষমতা চিরস্থায়ী নয় বলেও মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ, নারী অবমাননাকারীর সঙ্গে যারাই জড়িত তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ।

দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে নেতারা হবেন আদর্শগত শিক্ষক, তাদের অনুসরণ করতে হবে।

নোয়াখালীতে ইতিমধ্যেই সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নেয়া বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফেনী-চৌমুহনী-সোনাপুর চারলেন প্রকল্প চলমান রয়েছে এবং রেল যোগাযোগ আরও উন্নত করতে নেয়া হচ্ছে পরিকল্পনা।

তিনি আরও বলেন, দাগনভূইয়া-বসুরহাট-কবিরহাট- সোনাপুর সড়ক প্রশস্তকরণ ছাড়াও কবিরহাট-সোনাপুর সড়কের বাঁক সরলীকরণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই প্রায় সবকিছুই পূরণ করা হয়েছে, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং গ্যাস সরবরাহ শিগগির দেয়া হবে।

তিনি জানান, বিএনপি নির্লজ্জভাবে বলে তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়! গানপাউডার দিয়ে মানুষ পোড়ানো বিএনপির অপরাজনীতির ধারাবাহিকতা।

বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনো সময় আছে আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন এবং সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যু ঘটতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ