শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

বাজেট অধিবেশন শুরু আগামী ২ জুন

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ২ জুন । ওইদিন বিকাল ৫টায় অধিবেশন বসবে। পরদিন বাজেট পেশ হবে।

মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অধিবেশনে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে।

সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, করোনাকালের এই অধিবেশন বিগত অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।

গত অর্থবছরের মতো এবারও বাজেট অধিবেশনের সংক্ষিপ্ত আকারে হবে।

এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া জানান, আগামী ২ জুন অধিবেশন শুরু হচ্ছে। ওইদিন বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। আর বাজেট পেশ হবে পরদিন ৩ জুন বৃহস্পতিবার।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনটি চলমান একাদশ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন। আর বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট পেশ। আর বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। এই বাজেট সংক্রান্ত সব এমপি ও কর্মকর্তাদের করোনা টেস্ট করা হবে। এ অধিবেশনে তুলনামূলক তরুণ এমপিদের সংসদে উপস্থিত থাকার জন্য উৎসাহ দেয়া হবে।=


এই ক্যাটাগরির আরো সংবাদ