শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

স্বাস্থ্যবিধি মেনে মার্কেটে আসার আহবান জানালেন এসপি মিলন মাহমুদ

সজীব দেবনাথ, চাঁদপুর / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বলেছেন, সকল ভালো কাজে চাঁদপুর প্রেসক্লাব অংশগ্রহণ করে আসছে। তেমনি প্রেসক্লাবের উদ্যোগে দেশের এই ক্রান্তিলগ্নে সময় মাস্ক বিতরণ একটি মহতি উদ্যোগ। পজিটিভ কাজে প্রেসক্লাব যেমন এগিয়ে আসে, ঠিক এভাবে সমাজের সকলকে এগিয়ে আসা উচিত। বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। তাই সকলকে সচেতন থাকতে হবে। এসময় তিনি ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক ব্যবহার নিশ্চিত করে মার্কেটে আশার জন্য আহ্বান জানান।

বুধবার (৫ মে) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, দেশের করোনা পরিস্তিতির এ মুহুর্তে আমাদেরকে অবশ্যই মাস্ক পরে ঘর থেকে বাহির হতে হবে। মাস্ক পড়া ছাড়া বিকল্প কিছুই দেখছি না। সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য এসপি আহবান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রহিম বাদশা।

আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, কোষাধ্যক্ষ চৌধুর ইয়াছিন ইকরাম, প্রচার ও দপ্তর সম্পাদক কাদের পলাশ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত আলী, ক্রীয়া সম্পাদক ফারুক আহম্মদ, সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ, সমাজকল্যাণ সম্পাদক আশরাফুল আলম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক হাসান মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা জুবায়ের ও কার্যকরী সদস্য এম এ লতিফ।


এই ক্যাটাগরির আরো সংবাদ