শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন, অক্সিজেন দিতে হচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক / ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে ভালো বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম আলোকে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) চিকিৎসকেরা খুশি যে তিনি গতকালের চেয়ে ভালো আছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। তাঁকে দুই লিটার পরিমাণ অক্সিজেন দেওয়া হচ্ছে।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। গতকাল সোমবার ভোর থেকে শ্বাসকষ্ট অনুভব করায় বিকেলে তাঁকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘না, আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা বলিনি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমি ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়ে ওনাকে জানিয়েছি, এটুকুই।’

করোনায় আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকাল কিছুটা অবনতি হওয়ার পর থেকেই তাঁর পরিবার চাইছে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে। খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক সকালে প্রথম আলোকে জানিয়েছিলেন, বিএনপির চেয়ারপারসন মূলত সিঙ্গাপুর ও লন্ডনে নিয়মিত চিকিৎসা নিতেন। তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকেরা খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে ভালো জানতেন। এ কারণে দেশের বাইরে আরেকবার নিয়ে গেলে চিকিৎসাটা ভালো হতো। এ ক্ষেত্রে সিঙ্গাপুরে নেওয়াকে এই চিকিৎসক সমর্থন করেন।

এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে দল ও পরিবারের সদস্যরা তৎপর হয়েছেন। সূত্র বলছে, গতকাল সিসিইউতে নেওয়ার পর সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার।

জেল থেকে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির শর্তে বলা হয়েছে, তিনি বিদেশ যেতে বা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। তবে দেশের ভেতরে যেকোনো হাসপাতালে তিনি চিকিৎসা নিতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ