শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

১ সপ্তাহে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত এবং সুস্থতা

দর্পন নিউজ / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমেছে। অপরদিকে নমুনা পরীক্ষা, শনাক্ত ও সুস্থতার হার বেড়েছে।

৪৫তম সপ্তাহে (১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২৬ জন রোগীর মৃত্যু হয়েছে। ৪৬তম (৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত) সপ্তাহে মৃত রোগীর সংখ্যা ১২৪ জনে নেমে এসেছে। অর্থাৎ ৪৫তম সপ্তাহের তুলনায়

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমেছে। অপরদিকে নমুনা পরীক্ষা, শনাক্ত ও সুস্থতার হার বেড়েছে। ৪৫তম সপ্তাহে (১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২৬ জন রোগীর মৃত্যু হয়েছে। ৪৬তম (৮ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত) সপ্তাহে মৃত রোগীর সংখ্যা ১২৪ জনে নেমে এসেছে। অর্থাৎ ৪৫তম সপ্তাহের তুলনায় ৪৬তম সপ্তাহে মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ কমেছে।

১৪ নভেম্বর (শনিবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৫তম সপ্তাহে ৯৩ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ১১ হাজার ৮০ জনের করোনা শনাক্ত হয়। ওই সপ্তাহে ১২ হাজার ৪২৩ জন সুস্থ হয়ে ওঠেন। ৪৬তম সপ্তাহে ৯৭ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ১১ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়। আর ১১ হাজার ২৮১ জন সুস্থ হয়ে ওঠেন।

৪৫ ও ৪৬তম সপ্তাহের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে নমুনা পরীক্ষার হার ৩ দশমিক ৯৭ শতাংশ, শনাক্তের হার ৫ দশমিক ৮৮ শতাংশ শনাক্ত এবং সুস্থতার হার ৯ দশমিক ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৭৩ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৫৩১ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনে।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৫টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৫৭৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৯৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ১৩৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২ দশমিক শূন্য ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক শূন্য ০৩ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ