শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

পুলিশ সুপার হলেন শাহরাস্তির কৃতি সন্তান মাসুদ আলম

রফিকুল ইসলাম পাটোয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১

চাঁদপুরের শাহরাস্তির কৃতি সন্তান, পুলিশ মহা-পরিদর্শকের স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম, পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

রোববার (২ মে)স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ প্রকাশিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে উপসচিব ধনঞ্জয় কুমার রায় এ আদেশ দেন।

জানা যায়, মেধাবী ও চৌকস এ পুলিশ কর্মকর্তা ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ইতোপূর্বে কর্মক্ষেত্রে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে অবদান রাখার জন্য রাষ্ট্রীয়ভাবে তাঁকে দ্বিতীয় বার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) এর মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে।

এছাড়া তিনি জাপান, চীন, যুক্তরাষ্ট্র ও ভারতে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষনে অংশগ্রহণ করেছেন। শিক্ষাজীবনে তিনি নটরডেম কলেজ হতে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে পুলিশ সায়েন্স বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম (বার), পিপিএম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রসন্নপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোঃ নূরুল ইসলাম। দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ২য়। দাম্পত্য জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।


এই ক্যাটাগরির আরো সংবাদ