শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শুধু পাঠ্যবই নয়, অন্য বইও পড়তে দিন শিক্ষার্থীদের: শিক্ষামন্ত্রী

দর্পণ প্রতিবেদন / ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ফটো)

ভালো ফলাফলের জন্য পাঠ্যবই চাপিয়ে না দিয়ে শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তাদের শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাস-সহ বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিব শতবর্ষে মেহেরপুর জেলার শিক্ষার্থীদের মাঝে ‘শততথ্যে জাতির পিতা’ শীর্ষক প্রকাশন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার (১ মে)  এ আহ্বান জানান তিনি। বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দুপুরে ভার্চুয়াল এ অনুষ্ঠানে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের সোনার মানুষ হতে হবে। শিক্ষার্থীদের সোনার মানুষ হওয়ার জন্য আমি একটি বিষয়ে জোর দিতে চাই, সেটা হলো বই পড়তে হবে। বই পড়া মানে শুধু ক্লাসের বই পড়া নয়। শুধু সিলেবাসে যা আছে তাই নয়। ক্লাসের বই তো অবশ্যই পড়বে আমাদের শিক্ষার্থীরা। কিন্তু আমাদের সব পর্যায়ের শিক্ষার্থীকে আহ্বান জানাতে চাই, ক্লাসের বই ছাড়াও যত রকমের বই পড়া যায় পড়তে হবে।’

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অভিভাবকদের আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, শিক্ষার্থীরা সারাক্ষণ শুধু ক্লাসের বই পড়বে, ক্লাসে প্রথম দ্বিতীয়, তৃতীয় হতে হবে, জিপিএ-৫ পেতে হবে, কাজেই সারাক্ষণ ক্লাসের বই পড়, এটি করবেন না। ’

তিনি বলেন, ‘অন্য বই (পাঠ্যবই ছাড়া) পড়তে গেলে অনেক সময় অনেক বাবা-মা বলেন, পড়া (ক্লাসের পড়া) নষ্ট হচ্ছে।  আমি বিনীতভাবে অনুরোধ করছি, এটি করবেন না। আপনার সন্তান ক্লাসের বই ছাড়াও যত বই পড়তে পারে পড়তে দিন। সাহিত্য বা জ্ঞান বিজ্ঞান হোক, ভ্রমণ কাহিনি, জীবনী, আইসিটির বই পড়তে দিন। সেই বই পড়ে অনেক বিষয়ে জ্ঞান নিয়ে মানুষ হবে। পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তাদের সবার ডিগ্রি আছে তা কিন্তু নয়। কিন্তু তারা অনেক বই পড়েছেন। পাঠ্যবইয়ের বাইরেও অনেক বই পড়েছেন। তাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হলে আমাদের অনেক বই পড়তে হবে, শুধু পাঠ্য বই নয়, নানা বিষয়ের বই। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি অভিভাবকদের। ’

এই অনুষ্ঠানের মেহেরপুর জেলার ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির সব পর্যায়ের শতভাগ শিক্ষার্থীকে ‘শততথ্যে জাতির পিতা’ শীর্ষক প্রকাশনা পৌঁছে দেওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, খুলনার বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মনসুর আলম খান।


এই ক্যাটাগরির আরো সংবাদ