শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সাংবাদিক মুনাওয়ার কাননের পিতার মৃত্যু

এস. কাউসার, চাঁদপুর / ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক চাঁদপুর কাগজ এর সম্পাদক ও প্রকাশক এবং মাই টিভি’র চাঁদপুর জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন এর পিতা মো. শামছুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

তিনি শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নিজ গ্রামের বাড়ি সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে মৃত্যুবরণ করেন। তিনি কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালে তিনি অবসর গ্রহণ করেন। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রোববার সকাল সাড়ে ৯টায় নিজ গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক মুনাওয়ার কানন এর পিতার মৃত্যুতে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও সাধারন সম্পাদক রিয়াদ ফেরদৌস মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ