শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

চাঁদপুরে ৩০ মিনিটেই পাওয়া যাবে করোনার টেস্ট রিপোর্ট

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১

চাঁদপুরের আট উপজেলায় র‌্যাপিড এন্টিজেন টেস্ট ল্যাব স্থাপন করা হচ্ছে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টেস্ট করা যাবে এবং ৩০ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যাবে। সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াতউল্যাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী সপ্তাহে ঢাকা থেকে একটি টিম এসে আমাদের ট্রেনিং দিয়ে যাবে। তারপরই আমরা র‌্যাপিড এন্টিজেন টেস্ট চালু করবো। ঈদের আগে না হলেও ঈদের পরপরই এটি চালু হবে।

সিভিল সার্জন জানান, এর জন্য আলাদা কোনও ইকুইপমেন্ট দরকার হবে না। একটি কিট আছে, তার মাধ্যমেই আধাঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।

জেলায় করোনা সংক্রমণ সম্পর্কে সিভিল সার্জন বলেন, গত একমাসে চাঁদপুর চার হাজার ৫শ’ টেস্টের মধ্যে এক হাজার ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। চলতি এপ্রিল মাসেই ২২ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে মৃত্যুর হার যেখানে প্রায় ১ দশমিক ৫, সেখানে চাঁদপুরে ২ দশমিক ৫ হয়ে গেছে। এটি ভয়ানক আশঙ্কা তৈরি করছে। করোনামুক্ত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি বলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তিন বেডের আইসিইউ ইউনিট স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। লিকুইড অক্সিজেন ট্যাংক স্থাপন করা হচ্ছে। যা দিয়ে পুরো হাসপাতালটি অক্সিজেনের আওতায় আসবে। অর্থাৎ সবগুলো বেডেই সেন্ট্রাল অক্সিজেন ব্যবহার করতে পারবে। আর এই কাজটি ঈদের আগেই সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ