শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

দাম্পত্য জীবনের রোমান্টিক ছবি দেওয়া মানে এই নয় যে তারা সবসময় সুখী

লাইফস্টাইল ডেস্ক / ৭৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের দাম্পত্য জীবনের ছবি কিংবা ভিডিও দেখে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। আবার মনের গভীরে হয়ত আপনি অন্যের সুখ দেখে হিংসা অনুভব করছেন।

অপরদিকে যারা দাম্পত্য জীবনের এই রোমান্টিক ছবিগুলো নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন, নেপথ্যে তাদের দাম্পত্য জীবন আসলেই কতটুকু সুখের সেটাও ভাবার বিষয়।

যারা সত্যিকার অর্থে দাম্পত্য জীবনে সুখে আছেন, তাদের অধিকাংশই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজের সুখের সম্প্রচার এড়িয়ে চলেন।

কেনো তা করেন সে সম্পর্কে ধারণা দেওয়া হল সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে।

  • সুখী সংসারের প্রমাণ দেওয়া অপ্রয়োজনীয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুখী পরিবার নিয়ে পোস্ট দেওয়ার পেছনে কারণ হতে পারে আপনি মানুষকে বিশ্বাস করাতে চান যে আপনারা সুখে আছেন। তবে বাস্তবে এমন ইচ্ছে থাকাটা অযৌক্তিক। নিজের জীবনসঙ্গীকে নিয়ে আপনি সুখে আছেন এমনটা বাইরের মানুষকে বোঝানো কখনই প্রয়োজনীয় হতে পারেনা। আর একারণেই সত্যিকার সুখী দম্পতিরা ব্যক্তিগত জীবনের চিত্র মানুষের সামনে তুলে ধরতে আগ্রহ পান না।

  • নার্সিসিজম

যারা নিজেদের দৈনন্দিন জীবনের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে ফেইসবুক, ইন্সটাগ্রাম, টুইটার ইত্যাদি মাধ্যমে পোস্ট দেন তাদের মধ্যে বিভিন্ন মাত্রায় ‘নার্সিসিজম’য়ের বৈশিষ্ট্য থাকে একথা প্রমাণিত। তারা নিজের সম্পর্কে মানুষের প্রসংশা চায়, মানুষের আলোচনার বিষয়বস্তু হতে চায়, মানুষ তাদেরকে অনুসরণ করুক এটাই তাদের কাম্য। এর নেপথ্যের কারণ হতে পারে বাস্তব জীবনে তাদের কোনো সহমর্মী বন্ধু নেই। যে দম্পতি একে অপরের সঙ্গের মাঝেই আনন্দ খুঁজে পান তাদের অন্য মানুষের প্রসংশা কুড়ানোর প্রয়োজন হয় না।

  • জীবনকে উপভোগ করা

নিজেদের সংসার নিয়ে তৃপ্ত একটি দম্পতি কোথাও বেড়াতে গেলে সেই ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কমই দেখা যায়। বেড়ানো মাঝে তারা ছবি দেন না বললেই চলে। বরং ভ্রমণ থেকে ফিরে এসে কিংবা কয়েক মাস পরে হাতে গোনা কিছু ছবি হয়ত দেখা যেতে পারে। অনেকেই ছবিই তোলেন না আর তুললেও খুব কম। এর কারণ হল তারা দুজনার সঙ্গ আর যেখানে বেড়াতে গেছেন সেখানকার সৌন্দর্য উপভোগ করতেই বেশি মনযোগ দেন। সেটা মানুষকেও দেখানোর প্রয়োজন তারা অনুভব করেন না।

  • তাদের সম্পর্কে নিরাপত্তাহীনতা নেই

সামাজিক যোগাযোগ মাধ্যমের জীবন যেন জীবনটা কে কতটা উপভোগ করছে তার প্রতিযোগিতা। গতকালকের থেকে আজ আরও বেশি ভালো আছি, উন্নতি করছি সেটা যেন মানুষকে বোঝাতেই হবে। আর এভাবেই তারা নিজেদের জীবনে চরম নিরাপত্তাহীনতা মুখোমুখি হন প্রতিনিয়ত। অন্যের জীবনের উন্নতি দেখে আমরা খুশি না হয়ে বরং আমার কেনো হলো না সেই হতাশায় আরও নিমজ্জিত হই। ফলে নিজের জীবনের অর্জনগুলো মূল্যহীন হয়ে ওঠে, নিজের যা আছে তা তুচ্ছ মনে হয়, আরও ভালো কিছুর আকাঙ্ক্ষা বাড়তে থাকে। আর যারা নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট তারা সেই নিরাপত্তাহীনতায় ভোগেন না।

  • সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি নির্ভরশীলতা নেই

একটি সুখী দম্পতির সুখের চাবিকাঠি হল পরস্পরের প্রতি সততা। তারা নিজের ওপর নির্ভরশীল, নিজেদের সুখ নিজেরাই তৈরি করেন। অন্যের মূল্যায়নের তারা ধার ধারেন না, লোকের কথায় কান দেন না। আর একারণেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের জীবনকে তুলে ধরেন না।

প্রতিবেদক: সজীব দেবনাথ


এই ক্যাটাগরির আরো সংবাদ