শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

ব্যর্থতার দায়ে বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত: কাদের

দর্পণ রিপোর্ট / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বিএনপির নেতারা নিজেদের দলকে চাঙা রাখতে যখন যা খুশি, তাই বলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা (বিএনপি) আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়েছে। তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের ‘টপ টু বটম’পদত্যাগ করা উচিত।

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের কাছে এখন কোনো ইস্যু নেই। তাদের রাজনীতি হচ্ছে সরকারবিরোধিতার নামে অন্ধ সমালোচনা করা।

শেরে বাংলার রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের রাজনীতির মূলমন্ত্র ছিল সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করে সেতুমন্ত্রী বলেন, ক্ষমতায় গেলে অনেকেই জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেন না। তবে শেরে বাংলা ও বঙ্গবন্ধু ছিলেন ব্যতিক্রম। তাদের পথ অনুসরণ করেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কাজ করে যাচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীব্যাপী যে করোনা মহামারি চলছে, তা বাংলাদেশেও আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম সাহসী নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ।

করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দলমত-নির্বিশেষে সবাইকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ